
“মানুষ তার স্বপ্নের চেয়েও বড়”- এই কথাটি সবসময়ই বলতেন প্রাক্তন মেয়র মরহুম আনিসুল হক। তিনি সবাইকেই স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করতেন এবং বিশ্বাস করতেন একটি স্বপ্নই পারে মানুষকে বদলে দিতে, তার চারপাশকে বদলে দিতে। এমন একজন মানুষের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা থাকবে সবসময়ই, না, কর্তব্য-কারণে নয়, দায়িত্ববোধ থেকেও নয়—শুধু ভালোবাসার তাড়নায়, মমতার কারণে আর হৃদয়ের তাগিদে।

উত্তর সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র মরহুম আনিসুল হকের স্মৃতিতে আজ জাগো ফাউন্ডেশনের বনানী স্কুলে আয়োজিত হয়েছিলো একটি স্মরণসভার। জাগো ফাউন্ডেশন, Annisul Huq Foundation, এবং Green Savers এর উদ্যোগে আয়োজিত আজকের দিনটির সূচনা হয় শিক্ষার্থীদের জন্য একটি বৃক্ষরোপণ ওয়ার্কশপ দিয়ে। দিনশেষে আনিসুল হকের পরিবার পরিজন এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এবং দিনটি শেষ হয় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে।
জাগো ফাউন্ডেশনের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আনিসুল হকের স্ত্রী, রুবানা হক, বলেন, “তোমরা কখনো আশা ছাড়বেনা, কখনো নিরাশ হবেনা, স্বপ্ন দেখা বন্ধ করবেনা।”

জাগো ফাউন্ডেশনের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আনিসুল হকের স্ত্রী, রুবানা হক, বলেন, “তোমরা কখনো আশা ছাড়বেনা, কখনো নিরাশ হবেনা, স্বপ্ন দেখা বন্ধ করবেনা।”
Source: JAAGO Foundation Link to the Original Article


Leave A Comment